
নিকুঞ্জে সমাজ কল্যাণ সংস্থার মাসিক আলোচনা সভা।
সিলেট প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সিলেট পাঠানটুলা নিকুঞ্জ আবাসিক এলাকায়, নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় সংস্থার স্থানীয় কার্যালয়ে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।
নিকুঞ্জ সংস্থার সভাপতি মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও সাধারণ সম্পাদক রিপন চৌধুরী সহ এ সভায় পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান, নিরাপত্তা জোরদার এবং দুস্থদের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচনা সভার মূল বিষয়বস্তু ও সিদ্ধান্ত ছিল এলাকার নিরাপত্তা ও পরিচ্ছন্নতা এবং বর্ষা ও ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে এলাকায় নিয়মিত মশা নিধন ওষুধ স্প্রে করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।
সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “নিকুঞ্জ এলাকাকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে যাব।
সাধারণ সম্পাদকের ধন্যবাদ জ্ঞাপন এবং উপস্থিত সকলের মাঝে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply