1. news@gmail.com : news :
  2. nogornews24official@gmail.com : nogornews24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফয়ছল আহমদ

Reporter Name
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফয়ছল আহমদ

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে বইছে নির্বাচনী হওয়া। এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি থেকে সর্বস্তরের জনগণের সমর্থনে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফয়ছল আহমদ।
​এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফয়ছল আহমদ ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সামাজিক সেবা প্রদান করে আসছেন।

তৃণমূলের মানুষের দাবির প্রেক্ষিতেই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
​নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে ফয়ছল আহমদ জানান, “৮নং কান্দিগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমি কাজ করতে চাই। সর্বস্তরের জনসাধারণের ভালোবাসা ও সমর্থনে আমি বিজয়ী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আশাবাদী।”

​তার এই প্রার্থিতার খবরে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর