1. news@gmail.com : news :
  2. nogornews24official@gmail.com : nogornews24 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

নিকুঞ্জে সমাজ কল্যাণ সংস্থার মাসিক আলোচনা সভা।

Reporter Name
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ টাইম ভিউ

নিকুঞ্জে সমাজ কল্যাণ সংস্থার মাসিক আলোচনা সভা।

​সিলেট প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সিলেট পাঠানটুলা নিকুঞ্জ আবাসিক এলাকায়, নিকুঞ্জ সমাজ কল্যাণ সংস্থার নিয়মিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় সংস্থার স্থানীয় কার্যালয়ে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়।
নিকুঞ্জ ​সংস্থার সভাপতি মাসুম ইবনে রাজ্জাক রুমেল ও সাধারণ সম্পাদক রিপন চৌধুরী সহ এ সভায় পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান, নিরাপত্তা জোরদার এবং দুস্থদের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
​আলোচনা সভার মূল বিষয়বস্তু ও সিদ্ধান্ত ছিল ​এলাকার নিরাপত্তা ও পরিচ্ছন্নতা এবং বর্ষা ও ডেঙ্গু মৌসুমকে সামনে রেখে এলাকায় নিয়মিত মশা নিধন ওষুধ স্প্রে করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করা হয়।
​​সভার সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “নিকুঞ্জ এলাকাকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে আমরা আমাদের লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে যাব।
​সাধারণ সম্পাদকের ধন্যবাদ জ্ঞাপন এবং উপস্থিত সকলের মাঝে নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর