
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফয়ছল আহমদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে বইছে নির্বাচনী হওয়া। এলাকার সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় উপস্থিতি থেকে সর্বস্তরের জনগণের সমর্থনে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ফয়ছল আহমদ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ফয়ছল আহমদ ৮নং কান্দিগাঁও ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে মানবিক ও সামাজিক সেবা প্রদান করে আসছেন।
তৃণমূলের মানুষের দাবির প্রেক্ষিতেই তিনি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে ফয়ছল আহমদ জানান, “৮নং কান্দিগাঁও ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আমি কাজ করতে চাই। সর্বস্তরের জনসাধারণের ভালোবাসা ও সমর্থনে আমি বিজয়ী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে আশাবাদী।”
তার এই প্রার্থিতার খবরে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের সচেতন নাগরিক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।
Leave a Reply